রাজবাড়ীতে ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর খানখানাপুর মল্লিকপাড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম–আকরামুজ্জামান সুমন।
মঙ্গলবার ভোরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।
একই দিন বিকালে র্যা ব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল ভোররাতে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































