ঘাটাইলে নির্বাচনী নিরাপত্তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল চলমান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রিত রাখতে শুরু হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বিত টহল কার্যক্রম। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ নিরাপত্তা উদ্যোগ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান টহলে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর সদস্যগণ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে যৌথ বাহিনী । নির্বাচনী সংবেদনশীল এলাকাগুলোতে মাঠপর্যায়ে নিরাপত্তা টহল পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার লোকেরপাড়া, আনেহলা, দিঘলকান্দি, দিগড় ও রসুলপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ভোটার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়।

এদিকে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে এমন নিরাপত্তা টহল ও অভিযান উপজেলায় নিরাপত্তা, শৃঙ্খলা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতে এবং নির্বাচন পূর্ব সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের যৌথ বাহিনীর টহল কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে ঘাটাইলে কোনো ধরনের অস্থিরতা, সন্ত্রাস, নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে ঘাটাইল উপজেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও যানজটমুক্ত রাখতে সর্বাত্মকভাবে কাজ করছি। সাধারণ মানুষের জানমাল ও ভোটারদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা