শিশুদের মোবাইল ফোন আসক্তি সুস্থ জাতি গঠনে অন্তরায়: কাদের গনি চৌধুরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩
অ- অ+

শিশুদের মোবাইল ফোন আসক্তি সুস্থ জাতি গঠনে অন্তরায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেছেন, ভয়াবহভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়া নতুন প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাংবাদিক নেতা।

কাদের গনি চৌধুরী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না।’

বিএফইউজে মহাসচিব বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা পড়ে থাকে মোবাইল ফোনের স্ক্রিনে। ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি গড়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।’

এ সময় কাদের গনি চৌধুরী দেশের স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ না থাকার কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। শিশুদের খেলাবিমুখ হওয়ার এটি একটি প্রধান কারণ বলেও মনে করেন তিনি।

বিএফইউজে মহাসচিব বলেন, ‘মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ। একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম,আব্দুল মান্নান,মোস্তাফা কামাল,বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা