নির্বাচনের কারণে এইচএসসি পরীক্ষা কবে হবে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, নির্বাচন শুরুর আগে এইচএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) জানিয়েছেন, বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলছে। এজন্য নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে না।

তিনি আরও জানান, “আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। তবে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।”

প্রতিবছর স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারি এবং পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

চলতি বছরের এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণে জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে গুরুত্ব দিয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজন করা হবে। ইতোমধ্যেই পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রশ্নপত্র প্রস্তুতসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৮ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার