অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সহধর্মিনী ফাহমিন আফরোজ তাসলীম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫
অ- অ+

বাংলাদেশ ব্যবসা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সহধর্মিনী ফাহমিন আফরোজ তাসলীম মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় জটিল রোগে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ফাহমিন আফরোজ ওরফে তাসলীম ছেলে নাওয়াঝিশ মুহম্মদ আলীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বাদ জোহর ধানমন্ডির ৭ নং রোডে বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। লাশ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মরহুমার পরিবার সবার কাছে দোয়াপ্রার্থী আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, ফাহমিন আফরোজ ওরফে তাসলীম ময়মনসিংহ শহরের আকুয়া জুবিলী কোয়ার্টাসে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাময়ী সরকারী মহিলা বিদ্যালয় থেকে এসএসসি, মুমিন্নেসা সরকারী কলেজ থেকে এইচএসসি, আনন্দমোহন সরকারী কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এম.ফিল ডিগ্রি লাভ করেন। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপিকা ছিলেন। শৈশব থেকে গল্প লেখার অভ্যাস। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪টি। বেশ কিছু পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার