শুষ্ক আবহাওয়ায় ভোটগ্রহণ, কমতে পারে দিনের তাপমাত্রা

ভোটের দিন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।
আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় ভোটারদের স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












