ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা, সারাদেশের পরিস্থিতি খতিয়ে দেখলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯
অ- অ+

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশে ভোটপ্রক্রিয়ার চিত্র পর্যবেক্ষণ করেছেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদানের পর প্রধান উপদেষ্টা রাজধানীর বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

ভোটপ্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতো একটি উৎসব চলছে।” তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গঠনের আহ্বান জানান এবং সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিতরা প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

গুলশানের ভোটকেন্দ্রটিকে ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন!
মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা