পরাজিত হলেও এলাকার উন্নয়নে বিজয়ীর সঙ্গে কাজ করব: হাবিবুর রশিদ হাবিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২
অ- অ+

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি বিজয়ী প্রার্থীর সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবোতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে আমাদের ঢাকা-৯ আসনে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কারও বিরুদ্ধে অভিযোগ তুলেননি। সবাই এই এলাকার উন্নয়ন চায়।” তিনি আরও বলেন, “যদি আমি বিজয়ী না-ও হই, তবুও যে প্রার্থী বিজয়ী হবেন তার কাছে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলব।”

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই এলাকায় ৩৮ বছর ধরে রাজনীতি করছি। এলাকার ভোটাররা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কে অবগত। তারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই ভোট দেবেন।” তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

অপর এক প্রশ্নের জবাবে হাবিব বলেন, “আওয়ামী লীগের সাধারণ ভোটারদের মধ্যে যারা বিগত ফ্যাসিবাদী আমলে কোনো অপকর্মে জড়িত ছিলেন না, তারাও ভোটকেন্দ্রে আসছেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।”

তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ই চূড়ান্তভাবে প্রতিফলিত হবে।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার