নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তারেক রহমান, সামনে সরকার গঠনের রূপরেখা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের ভোটে বিএনপি নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছে।

এরপর বক্তব্য শুরু করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া, মন্ত্রিসভার কাঠামো, সংসদের প্রথম অধিবেশন এবং নির্বাচন-পরবর্তী জাতীয় ঐক্যের বার্তা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে এই সংবাদ সম্মেলন থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বিএনপির এটি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রাজনৈতিক অঙ্গনে তাই এই সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৯৭টির মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছে দলটি। সরকারপক্ষের সূত্র জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ই হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
জুলাই অভ্যুত্থান থেকে ডিজিটাল গণতন্ত্র: দুই বছরের মূল্যায়ন
সবুজবাগে কালভার্টের নিচে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা