জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭
অ- অ+

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর একটি প্রতিনিধিদল।

সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নেতৃত্বে প্রতিনিধিদলটি সন্ধ্যা ৬টায় যমুনায় গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করবে। প্রতিনিধিদলে আরও থাকছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন।

এনসিপির এই স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা