মন্ত্রী নাকি উপনেতা? ড. মোশাররফের ভাগ্যে কি!

বিএনপির বয়োজ্যেষ্ঠ স্থায়ী ড. খন্দকার মোশাররফ হোসেন কি মন্ত্রীত্ব পাচ্ছেন নাকি ত্রয়োদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন? এই প্রশ্ন দলটির নেতাকর্মীদের। এনিয়ে কৌতূহল আছে বিভিন্ন মহলেও ।
এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের একজন ঘনিষ্ঠ ব্যক্তি ঢাকা টাইমসকে জানান, তারেক রহমান যদি সংসদ নেতা হয়, সেক্ষেত্রে একজন সিনিয়র রাজনীতিবিদকে সংসদ উপনেতা করা হবে। সবদিক থেকে বিবেচনায় নাম উঠেছে অভিজ্ঞ এই রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের।
তবে, বিষয়টি নিশ্চিত হতে আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












