মন্ত্রিসভায় ডাক পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, পাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১
অ- অ+

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্ত্রীসভায় শপথ গ্রহনের জন্য ডাক পাওয়ার তথ্য ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন এই সংসদ সদস্য নিজেই।

এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
সন্তানদের নিয়ে ইসফাতারা রনির নতুন গান ‘লক্ষ্মী সোনামণি’
‘বিচারের কথা’ বলে ডেকে নিয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় মামলা
সরকার হঠাৎ মন্ত্রীদের 'পুলিশ প্রটোকল' তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা