মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে।

এরমধ্যে সংশ্লিষ্ট কয়েকজন শপথের জন্য ডাক পাওয়ার বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন—মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, আরিফুল হক চৌধুরী। এছাড়া জোটসঙ্গীদের মধ্যে নুরুল হক নুর (ভিপি নুর) ও জোনায়েদ সাকি।

এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন-সেটি আনুষ্ঠানিক শপথের পরই স্পষ্ট হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত