প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট আসিফ মাহমুদের
অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে বলা হয়, 'সংবিধান সংস্কার পরিষদ' গঠনে অস্বীকৃতি জানিয়ে শপথ না নেওয়া হাসিনার সংবিধান অক্ষুণ্ণ রাখার শপথ নেওয়ার শামিল বলে প্রতীয়মান হয়। ফলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করেছেন বলে জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































