মন্ত্রিপরিষদে ২৪ প্রতিমন্ত্রী, কোন মন্ত্রণালয়ে কে?

ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৪ জন। এবার ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। যার মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন, এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।
সরকারি ও বিএনপি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী—
এম রশিদুল জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)
অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)
মো. শরিফুল আলম (বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়)
শ্যামা ওবায়েদ (পররাষ্ট্র মন্ত্রণালয়)
সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়)
ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়)
ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ মন্ত্রণালয়)
আমিনুল হক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)
মীর হেলাল উদ্দীন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়)
হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়)
মো. রাজিব আহসান (রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়)
মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়)
মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)
মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়)
ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়)
ফারজানা শারমিন (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়)
শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়)
মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
ইয়াসের খান চৌধুরী (তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়)
এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)
এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)
আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)
ববি হাজ্জাজ (শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়)
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













