রোজায় কম দামে দুধ-ডিম ও মাংস বিক্রি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬
অ- অ+

পবিত্র রমজান মাসে দেশের নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনজাতীয় খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি স্পটে দুধ, ডিম ও মাংস কম দামে বিক্রি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে ১০ লাখ পরিবার রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং পুরো রমজান মাস জুড়ে এটি চলবে।

প্রতিমন্ত্রী আরও জানান, অন্যান্য জেলাতেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পের আওতায় ডিমের ডজন মিলবে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় এবং ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এর ফলে বাজারে সামগ্রিক জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণে থাকবে।

তিনি বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ায়, যার ফলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত