বন্ধ থাকা দেশের ভিসা ফের চালু নিয়ে কাজ করছে মন্ত্রণালয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩
অ- অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে কয়েকটি দেশের ভিসা বন্ধ আছে, ভিসা ফের চালু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত– বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে। কারণ আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সব দল-মত-ধর্ম-বর্ণ এবং আমাদের বিরোধী যারা যারা নির্বাচন করেছে, আমাদের সিভিল সোসাইটি আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো নিতে চাই। আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে সামনের দিকে এগুতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, সব দেশের সঙ্গেই আমাদের চ্যালেঞ্জ আছে। আমাদের ইস্যু আছে। সেই ইস্যুগুলো সমাধানের জন্য আমাদের দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকভাবে এগুতে হবে। সেটা আমরা এগোবো। আমাদের সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে সম্পর্ক থাকবে, বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত করে।

এছাড়া চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দন্ডিত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া এগিয়ে যাবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত