ভাটারা থানার ওসির মোবাইল ব্যাংকিংয়ে ৩২ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ওসির বিকাশ ও নগদ নম্বরে মোট ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে, যার বড় অংশ অনলাইন জুয়ার মাধ্যমে ব্যয় হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, সাতটি পৃথক বিকাশ ও নগদ হিসাব থেকে বিভিন্ন সময়ে ওসির ব্যক্তিগত নম্বরে এসব অর্থ পাঠানো হয়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ভাটারা থানার পেছনে অবস্থিত একটি বিকাশ/নগদ দোকান থেকে গত দুই মাসে ৪ লাখ ৫৫ হাজার টাকা পাঠানো হয়েছে। কনস্টেবল আমজাদের নম্বর থেকে এসেছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা এবং কনস্টেবল সাদ্দামের নম্বর থেকে ৬ লাখ ৯১ হাজার ৬২৯ টাকা।

এছাড়া নাসিম (বাড়িওয়ালা) নামে একজনের নম্বর থেকে ১ লাখ ৩৮ হাজার ৮০ টাকা, মদিনা এজেন্ট হাউজ থেকে ২ লাখ ১৪ হাজার টাকা এবং খালেক নামের এক ব্যক্তির নম্বর থেকে ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা পাঠানোর তথ্য উল্লেখ করা হয়েছে। ‘লন্ড্রি পিকআপ অ্যান্ড ড্রপ’ নামে নিবন্ধিত একটি নম্বর থেকে ৬ লাখ ৩৪ হাজার ৯১০ টাকা এবং মিজানুর নামের আরেক ব্যক্তির নম্বর থেকে ৫ লাখ ৪৯ হাজার ১২০ টাকা লেনদেনের কথাও বলা হয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, ওসি তার মোবাইল ব্যাংকিংয়ে পাওয়া অর্থ এপিআই (API) সিস্টেম ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে ব্যয় করেছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ব্যাংক হিসাবেও বিপুল অর্থ লেনদেনের তথ্য রয়েছে বলে উল্লেখ করা হয়। অবৈধ অনলাইন জুয়ার আড়ালে অর্থ লেনদেনকে কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি-বেসরকারি কর্মকর্তাদের জন্য নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

তবে এ বিষয়ে জানতে চাইলে ওসি ইমাউল হক অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, অনলাইন জুয়ার বিষয়ে তার কোনো ধারণা নেই। তার দাবি, একটি গোষ্ঠী তার মোবাইল অধিগ্রহণ (হ্যাক) করে এসব লেনদেন করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়