পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
অ- অ+

পবিত্র রমজানের দ্বিতীয়দিনে শুক্রবারে রাজধানীর পল্লবীতে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উদ্যোগ নেওয়া হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–এর পক্ষ থেকে।

শুক্রবার বিকেলে পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন। স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পুরো রমাদান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। আয়োজকরা বলেন, রমাদানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়