গরীব ও ভ্রাম্যমাণের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন যুবদল নেতা সাজ্জাদ মিরাজের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭
অ- অ+

রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ পথচারী এবং গরীব ও দুস্থদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর ১ নং গোলচত্বরে সাজ্জাদ মিরাজ নিজ হাতে এসব ইফতার ভ্রাম্যমাণ পথচারী এবং গরীব ও দুস্থদের মাঝে তুলে দেন। এসময় তিনি জানান, মাসব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরআগেও প্রতিবছর তিনি এ আয়োজন করে থাকেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপি বিরোধীদলে থাকার সময়ও সাধ্যমত চেষ্টা করেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান জননন্দিত নেতা। আমরা জনগণের সুখদুঃখে আগে যেভাবে পাশে ছিলাম আগামীতেও পাশে থাকবো। কারণ, জনগণই বিএনপির মূল শক্তি।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়