দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪
অ- অ+

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশের চারটি বিভাগে দুদিন ধরে বজ্রবৃষ্টি হতে পারে। এতে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তারিখভিত্তিক পূর্বাভাস

২৩ ফেব্রুয়ারি: খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৪ ফেব্রুয়ারি: রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ ফেব্রুয়ারি: সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, বজ্রবৃষ্টি চলাকালীন সময়ে উন্মুক্ত স্থানে থাকা থেকে বিরত থাকা, বিদ্যুত সংক্রান্ত সতর্কতা গ্রহণ করা এবং নদী-নালা বা খাল এলাকা অতিক্রমের সময় সতর্ক থাকা জরুরি।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে: শিক্ষামন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি: গ্রেপ্তার ২