প্রধানমন্ত্রীর নির্দেশে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্রকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৫
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশনায় অপহরণের এক ঘণ্টার মধ্যেই এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, অপহৃত শিক্ষার্থীর বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে ফোনে নির্দেশ দেন।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচজন তাকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার মোবাইল নম্বরে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

ডিসি মাসুদ আলম বলেন, পুলিশ প্রথমে মুক্তিপণের টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে এবং টাকা পাঠানোর নম্বর জানতে চায়। শুরুতে তারা নম্বর দিতে গড়িমসি করলেও দর-কষাকষির একপর্যায়ে মুক্তিপণের অঙ্ক ১০ হাজার টাকায় নেমে আসে।

তিনি আরও জানান, দর-কষাকষির সময়ই প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ওই ভবনে অভিযান চালিয়ে স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত