এবার রাষ্ট্রপতির গাড়িবহর আটকে গেল ট্র্যাফিক সিগন্যালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৭
অ- অ+

প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গাড়িবহর ট্র্যাফিক সিগন্যালে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনে গিয়েছিলেন তিনি। পথিমধ্যে কারওয়ান বাজারে যানজটের মুখে পড়েন তিনি।

রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার এলে সিগন্যালে আটকে পড়েন। এই সময় তার পেছনে থাকা গাড়িবহর ও সাধারণ যানবাহনও আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সিগন্যাল ছেড়ে দেওয়া হলে চলতে শুরু তার গাড়িবহর।

এমন দৃশ্য অবশ্য নতুন নয়। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকেও যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি তার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়।

এমন দৃশ্য এই দুই বছর আগেও ছিল অকল্পনীয়। প্রধানমন্ত্রী চলাচলের জন্য পুরো রাস্তা বন্ধ তো রাখা হতোই, ফুটপাথ দিয়েও পথচারী পারাপারে ছিল নিষেধাজ্ঞা। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসার পর প্রথম দিনেই তেমন কিছু না করার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শককে। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির গাড়িবহরও রাস্তায় চলাচল করেছে স্বাভাবিক নিয়ম মেনেই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত