বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বের টিকিটি ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ছিলো। পরে আমরা হিসেব করে দেখালম ক্ষতিগ্রস্থ কেনো ছিলো। সেগুলোর চুলচেরা বিশ্লেষন হয়েছে।
মিল্লাত আরো বলেন, বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানো সম্ভব। যদি সকলের স্বদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এবং আমরা হিসাব করেও দেখেছি যে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে ইনশাআল্লাহ।
শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদকিদের সাথে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মিল্লাত আরো বলেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে নানা কারনে। ঠাকুরগাও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু এয়ারপোর্ট ছিলো। এগুলোকে বন্ধ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই বন্ধ বিমানবন্দরগুলোকে পুনরায় চালু করবো আমরা। তারপর পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো এয়ারপোর্টা কোনো বিভাগে হয়। তাহলে ময়মনসিংহে হবে।
এদিকে অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়ে বলে জানিয়ে সেই হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী মিল্লাত।
এছাড়াও জেলার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এম রশিদুজ্জামান মিল্লাত।
মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোঃ ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












