ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি,ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩
অ- অ+

ফরিদপুরে জুয়েল মোল্যা (৪০) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় নিহতের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী সোহেল মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের মা রোকেয়া বেগম আহত হয়েছেন।

শুক্রবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত মোল্যাবাড়ি সড়কের বিহারি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার স্থানীয় বাসিন্দা মনিরউদ্দিন আনসারীর মেজ ছেলে।

এ ঘটনায় দুজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁরা হলেন—সরফরাজ (৫০) ও তাঁর স্ত্রী মনি বেগম (৪৫)। তাঁরা ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা এবং দীর্ঘ ১০ বছর যাবৎ আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির টিনশেড ঘরে বসবাস করে ভাঙারি মালামালের ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জুয়েল মোল্যাদের বাড়ির সামনে রশি টানিয়ে রোদে কাপড় শুকাতে যান সরফরাজের স্ত্রী মনি বেগম। এ সময় তাঁকে বাধা দেন জুয়েল মোল্যা। তাৎক্ষণিকভাবে বাড়িতে গিয়ে স্বামী ও দুই ছেলেকে ঘটনাটি জানান। পরে স্বামী সরফরাজ, দুই ছেলে শাহরিয়ার (২৩) ও সিফাত (২০) এবং তাঁদের কয়েকজন কর্মচারী দেশীয় অস্ত্র কাঠের বাটাম, লোহা ও লাঠিসোঁটা নিয়ে জুয়েল মোল্যাদের বাড়িতে হামলা করে। জুয়েল মোল্যাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে তাঁর ছোট ভাই ও মা এগিয়ে গেলে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী চারজনকে আটক করে স্থানীয়রা। পরে কৌশলে কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।

কোতয়ালী থানার উপ পরিদর্শক মো. আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেই হমালাকারী সরফরাজ ও তার স্ত্রীকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4