শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২
অ- অ+

গুলশানে চাঁদাবাজিকাণ্ডে আলোচিত আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ আবারও গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে গুলশান থানার সেকেন্ড অফিসার কাদের আহমেদ ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পার্মানেন্ট ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। কিন্তু রিয়াদ সেখানে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে। এসময় তাকে বাধা দেওয়া হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া বাঁধন নামের এক শিক্ষার্থীকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করে রিয়াদ। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা অন্য শিক্ষার্থীদের সহায়তায় রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রিয়াদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা রজু হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত