সাইমুম শিল্পীগোষ্ঠীর নতুন পরিচালক নিয়ামুল, সহকারী মোরশেদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫
অ- অ+

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ নিয়ামুল হোসাইন এবং সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন শিল্পী মোরশেদুল ইসলাম।

শুক্রবার রাজধানীর মগবাজারে সাইমুম অফিসে সদস্যদের নিয়ে আয়োজিত বৈঠকে ২০২৬ সেশনের জন্য পরিচালক হিসেবে শিল্পী হাফেজ নিয়ামুল হোসাইন এবং সহকারী পরিচালক হিসেবে শিল্পী মোরশেদুল ইসলামকে মনোনীত করা হয়।

নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম সাংস্কৃতিক আন্দোলন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়। সংগঠনটির প্রচার সম্পাদক সাইফুল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক পরিচালক দেশীয় সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক শিল্পী সাইফুল্লাহ মানছুর এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা।

ছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ বায়েজিদ মাহমুদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহিল কাফি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুসনে মোবারক, নাট্যকার এবিএম নোমান আজাদ, শিল্পী আবু রায়হান শিল্পী আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ব্যাচ থেকে সবাইকে পদোন্নতি দিলে পরের ব্যাচ কি বঞ্চিত হবে না?
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার, মামলার প্রস্তুতি
নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই: উপদেষ্টা তিতুমীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা