সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে ডিএনসির পরিদর্শক আহত, নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ১৮:৩৬
অ- অ+

রাজধানীর সায়েদাবাদে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক। আহত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছিদ্দিকুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও সার্কেলে কর্মরত। সোমবার সকালে কয়েকটি ইউনিট নিয়ে তিনি মাদকবিরোধী অভিযানে বের হন। দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে দলটি পরে সায়েদাবাদ এলাকায় যায়।

সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করেন তারা। এ সময় এক সন্দেহভাজনকে ঝাপটে ধরেন পরিদর্শক ছিদ্দিকুর। তখন অপর এক মাদক ব্যবসায়ী পকেট থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি ছিদ্দিকুরের বাম পায়ের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে তার জরুরি চিকিৎসা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়