প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১২:০৭
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৩৫তম বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা আশরোফা ইমদাদকে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিনিয়র তথ্য কর্মকর্তা আশরাফা ইমদাদের চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি নিজ বেতন স্কেলেই এই নতুন পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, আশরোফা ইমদাদ বর্তমান দায়িত্ব পাওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত