পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১২:৩৬
অ- অ+

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বুধবার (৪ মার্চ) সকালে তিনি প্রথমে শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা বৈঠকে আলোচিত বিষয়, বিশেষ করে অস্ত্র কেনাকাটা–সংক্রান্ত চুক্তি আকসা (অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং সামরিক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষাবিষয়ক চুক্তি জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নিয়ে প্রশ্ন করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। কেবল ‘ভালো আলোচনা হয়েছে’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

জানা গেছে, বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত