ঈদের সময় কালবৈশাখীর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬, ১৫:৪৬
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আবহাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তাঁর মতে, ঈদের দিন ও এর আগের দিন বাংলাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান। সেখানে তিনি বলেন, আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিনে বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ওই সময়কালে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী ভারত-এর কয়েকটি রাজ্যেও একই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা। এসব অঞ্চলের ওপর দিয়েও শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ জানান, বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেলের বিশ্লেষণেও এই সম্ভাবনার বিষয়ে মোটামুটি একমত দেখা যাচ্ছে। তবে ঠিক কোন দিন দেশের কোন বিভাগে এবং দিন বা রাতের কোন সময়ে ঝড়টি আঘাত হানতে পারে—এ বিষয়ে এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত