কলাবাগানে চিহ্নিত ছিনতাইকারী শুভ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ২০:০১
অ- অ+

রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও চিহ্নিত পেশাদার ছিনতাইকারী মো. রায়হান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার কলাবাগান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

একইদিন সন্ধ্যায় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ কলাবাগান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও চিহ্নিত পেশাদার ছিনতাইকারী মো. রায়হান শুভকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শুভর পিতা মো. শহিদুল ইসলাম খোকন এবং মাতা জেসমিন আক্তার হ্যাপি। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বানারীপাড়া থানার নাজিরপুর দক্ষিণ (জুম্মাদ্বীপ) এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান থানাধীন নর্থ সার্কুলার রোডের ৪০/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গ্রেপ্তারকৃত শুভ দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার