নাসীরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানার বিএনপি'র আহবায়ক আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ শোকজ করা হয়েছে।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই শোকজ করা হয়।
এতে বলা হয়, রবিবার সকালে আপনি দলের অনুমতি ব্যতীত স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং এ ধরনের দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































