জ্বালানি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় সরকার তেল ব্যবহারে রেশনিংব্যবস্থা চালু রেখেছে। সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, দেশে পর্যপ্ত তেল মজুদ আছে।
তবে এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জ্বালানির কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। তেলের অভাবে অনেক পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল পাম্প বন্ধ বা তেল নেই বলেও জানানো হয়েছে।
এ অবস্থার মধ্যেই সুখবর দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানিবাহী একটি জাহাজ আজ সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
এছাড়া আজ রাতেও আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার বিকালে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জাহাজের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, আজ সকালে জ্বালানিসহ একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ রাতে আরও একটি জাহাজ আসবে ইনশাআল্লাহ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












