বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব সরকারের বিবেচনায় আছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ২৩:৩১| আপডেট : ০৯ মার্চ ২০২৬, ২৩:৩২
অ- অ+

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নীতিনির্ধারণ ও অর্থনৈতিক পূর্বাভাসের বিষয়টি বিবেচনায় রাখছে সরকার।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলরুমে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী অর্থনৈতিক কৌশল সমন্বয় করা হচ্ছে।

খসরু উল্লেখ করেন, সরকার সংঘাত ও অন্যান্য বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি সম্পর্কে সচেতন এবং ইতোমধ্যেই এসব বিষয় অর্থনৈতিক পূর্বাভাস ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করেছে।

তিনি বলেন, এটি এমন একটি বাস্তবতা, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই আমরা আমাদের পরিকল্পনা ও পূর্বাভাসে এই বাস্তবতাগুলোকে অন্তর্ভুক্ত করছি।

মন্ত্রী আরও বলেন, সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও পূর্বাভাসেও বৈশ্বিক সংঘাত ও ভূরাজনৈতিক পরিস্থিতি থেকে সৃষ্ট অনিশ্চয়তা প্রতিফলিত হবে।

তিনি যোগ করেন, ‘আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং আগামী দিনের অর্থনৈতিক পূর্বাভাসে যুদ্ধসহ আন্তর্জাতিক নানা কারণ থেকে উদ্ভূত বৈশ্বিক সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হবে।’

খসরু বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো অর্থনীতির ওপর সম্ভাব্য চাপ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে।

তিনি অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন অংশীদারের সহযোগিতা চাইছি এবং সরবরাহকারী ও সরকারগুলোর সঙ্গে আলোচনা করছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে পুলিশের অভিযান, আটক ২১
মাটির পাত্রে লুকিয়ে চীনা নাগরিকের স্বর্ণ পাচারের চেষ্টা, উদ্ধার ২.৫ কেজি
নীলফামারীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মহাখালী টার্মিনালের যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সহযোগিতা চাইল ডিএমপি