১৩ মার্কিন সেনাকে হত্যা করলো ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১৬:১৫
অ- অ+

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থিত ইরাকি যোদ্ধাইসলামিক রেজিস্ট্যান্সদাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। তথ্য জানিয়েছে ইরানি মিডিয়া প্রেস টিভি।

বুধবার প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৩১টি অভিযান চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১টিতে। এসব হামলার ফলে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে অংশ না নেওয়ার জন্য সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব শক্তিগুলো স্বাধীন জনগণের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং এর মাধ্যমে ইরানি জাতির মর্যাদা স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। তাদের দাবি, ইহুদিবাদী শক্তি এবং যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি আরও সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে যে দেশ অংশ নেবে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী সামরিক ঘাঁটিগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও উল্লেখ করা হয়।

সূত্র: প্রেস টিভি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, নূর বেকারিকে জরিমানা