স্ত্রীসহ মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১৭:১৮
অ- অ+

রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন এবং তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মনিপুর কলেজের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার একটি অভিযোগ বর্তমানে দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে দুদক উল্লেখ করে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মো. ফরহাদ হোসেন তার স্ত্রী আইন এড়াতে দেশত্যাগ করতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো প্রয়োজন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদমাধ্যমকে আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে মনিপুর উচ্চবিদ্যালয় কলেজের অর্থ আত্মসাৎ প্রশাসনিক অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে সিআইডি
সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা