‘২৪-না হলে ফাঁসির সেল থেকে ফিরে এসে সংসদে স্থান পেতাম না’
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৫:১০| আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:০২

২৪-এ জুলাই না হলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে তিনি এসব কথা বলেন।
এদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











