নিজামী, সাঈদী, মুজাহিদদের নাম শোকপ্রস্তাবে আনার দাবি বিরোধী দলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে আজ। অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সাবেক পোপ ফ্রান্সিসের প্রতি সংসদে শোকপ্রস্তাব আনা হয়।
এছাড়াও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ সাবেক অনেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।
এ সময় বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘শোকপ্রস্তাবটি একপেশে। ’তিনি মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।
এদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে আনার দাবি করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











