প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, ২০:৩৪
অ- অ+

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, প্রশাসনের প্রতিটি সেক্টরে নাগরিক সেবার ক্ষেত্রে দৃশ্যমান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি দপ্তরের সেবা সম্পর্কে জনগণকে পরিষ্কারভাবে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হলরুমে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে যাত্রীসেবা ও উন্নয়নের দিক থেকে দৌলতদিয়া ঘাটকে মডেল ঘাটে পরিণত করতে হবে। এজন্য সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। ঈদে ঘরমুখো মানুষ যেন কোনোভাবেই এ ঘাটে এসে হয়রানির শিকার না হয় সেটা সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে মৌসুমি কাউন্টার বসিয়ে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে আওয়ামী লীগ আমলের মতো বাড়তি টাকা আদায় করা যাবে না। চাঁদাবাজি, ছিনতাই ও মাদককারবার পুরোপুরি নির্মূল করতে হবে। শুধু মাদকসেবী নয়, যারা মাদককারবার করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এগুলোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণে যেকোনো ধরনের অনিয়ম, স্বজন প্রীতি ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন।

মতবিনিময় সভায় তিনি গোয়ালন্দে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে নাগরিক সেবা প্রদানে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ।

এ সময় উপজেলার সরকারি সব দপ্তর প্রধান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা