গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী পাশে থাকবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৯:৫২
অ- অ+

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

শনিবার ঢাকা লেডিস ক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদ মাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা এটা হারিয়ে ফেলেছি গত ১৫ বছর।

গত ফ্যাসিবাদী সরকার সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন-জুলুম করেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যেসব সাংবাদিক সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তারা এটাতে সফল হয়েছিল। তাই আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়ম পূর্ণ মুক্তি চাই। কারণ ফ্যাসিবাদ কখনও জাতিকে ভালো কিছু দিতে পারেনি, পারবেও না।

এ সময় সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বিরোধীদলীয় এই নেতা বলেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা জাতির বিবেক। আপনারা আপনাদের বিবেক অনুযায়ী চলবেন। আমাদের মৃত্যু একবারই হবে। লড়াই করতে হবে বীরের মতো। মাঝখানে কোনও আপস নাই।

তিনি বলেন, আমরা বিরোধী দলে আছি। আমরা চোখ খোলা রাখব। সাংবাদিকদেরও চোখ খোলা রাখতে হবে। আমরা একসঙ্গে লড়াই করে যাব। যদি আপনারা সাংবাদিকরা ঠিক মতো চলে তাহলে রাষ্ট্রের বাকি তিন অঙ্গ সোজা হয়ে চলতে বাধ্য।

এ সময় তিনি সাংবাদিক গাজী রুহুল আমিনের কথা স্মরণ করে বলেন, গাজী রুহুল আমিন আজীবন সংবাদ পত্রের স্বাধীনতার পক্ষে লড়াই করে গেছেন, মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা