২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, ১৬:২৩
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

রবিবার অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন। তিনি বলেন, সংসদের পরবর্তী বৈঠক ২৯ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

অধিবেশন শেষে স্পিকার সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ১১টায় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন স্পিকার।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনের বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর ভাষণকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–সহ বিরোধী দলের সদস্যরা। পরে তারা ওয়াকআউট করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম