৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, ১৭:২৯| আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৭:৪০
অ- অ+

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।রবিবার তাদের নিয়োগ দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- পঞ্চগড়— মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর— মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর— মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম— মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা— অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট— মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়া— এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ— মোঃ হারুনুর রশিদ, নওগাঁ— মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহী— মোঃ এরশাদ আলী, নাটোর— মোঃ রহিম নেওয়াজ, মেহেরপুর— মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়া — সোহরাব উদ্দিন, ঝিনাইদহ— মোঃ আবুল মজিদ, যশোর— দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা— আলী আহমেদ, বাগেরহাট— শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা— এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী — স্নেহাংশু সরকার, ভোলা — গোলাম নবী আলমগীর, বরিশাল — আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি — মোঃ শাহাদাৎ হোসেন, পিরোজপুর — আলমগীর হোসেন, টাঙ্গাইল - এস এম ওবায়দুল হক, শেরপুর — এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ — সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা — মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ — খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ — এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ — মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ী — আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ — শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর — খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর — সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ — মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট — আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার — মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া — সিরাজুল ইসলাম , কুমিল্লা — মোঃ মোশতাক মিয়া, নোয়াখালী — মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর — সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান