বিএনপির বিশেষ সম্পাদক হলেন বেলায়েত হোসেন মৃধা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১০:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধাকে দলের বিশেষ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে বেলায়েত হোসেন মৃধা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করছে দল।
(ঢাকাটাইমস/১৬ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































