স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, ১৭:২৩
অ- অ+

দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি পদ্ধতিতে ভর্তি কার্যক্রম আর চালু থাকবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রাণী বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়, বর্তমানে সারা দেশে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পদ্ধতি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, লটারি পদ্ধতির পরিবর্তে অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে মেধা যাচাই বা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এ সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের ১৩ ও ১৯ নভেম্বর জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম