চা বিক্রেতা নানী-নাতনীকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, ২৩:৫৯
অ- অ+

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানী’র জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন– সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ এবং তার নানীর জন্যে শাড়ি ও ‘ঈদের উপহার’ হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানীকে সহায়তার সময় রাস্তা পারাপারকালে আহত হয়। পরে ওই স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃশ্যগোচর হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম