মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ঢাকায় ২৬ ফ্লাইট বাতিল, মোট দাঁড়াল ৬১৪টিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১১:১০
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে এ পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাইয়ের ৪টি, এয়ার এরাবিয়ার ৬টি এবং এমিরেটস এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে। এছাড়া কাতার এয়ারওয়েজের ৪টি এবং বাহরাইনের গালফ এয়ারের ২টি ফ্লাইটও নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে এই সংকটের সূচনা হয়। মার্চের প্রথম সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, বিশেষ করে ১ থেকে ৩ মার্চের মধ্যে শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়। পরবর্তী সময়েও প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি ফ্লাইট বাতিল হচ্ছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সাতটি দেশ—ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা পুরোপুরি উন্মুক্ত না করা পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা নেই।

এই পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকসহ হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট শিডিউলের এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা