কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তার ঘোষণা

​​​​​​​কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ১০:১০
অ- অ+

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

আজ রোববার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

রোববার ভোররাত প্রায় পৌনে তিনটার দিকে পদুয়ারবাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামীমামুন স্পেশালনামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসাঢাকা মেইলট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং এই অবস্থায় ট্রেনটি পাশের দৈয়ারা এলাকা পর্যন্ত যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে জন পুরুষ, জন নারী এবং জন মেয়ে শিশু রয়েছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, আর ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি রেলের ইঞ্জিনের সঙ্গে আটকানো অবস্থায় রয়েছে এবং সেটি উদ্ধার করতে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন জানায়, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ বিখভাগীয় ও আঞ্চলিক পর‌্যায়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলওয়ের চট্টগ্রামগামী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন
বিশ্বকাপ জিতলেই দাড়ি রাখবেন ইয়ামাল
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
তেল সংকটের গুজব: মিরপুরে শত শত যানবাহনের ভিড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা