মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১২:৩১
অ- অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এখন পর্যন্ত জ্বালানির সংকট নেই দেশে। কিন্তু মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ার কারণে জ্বালানির সংকট শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি করত, এখন সেই তেল কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

ফলে সাময়িক সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি জানান, তেল সরবরাহের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ডিপো থেকে ট্যাংক-লরিতে তেল ভরে পাম্পে পৌঁছাতে সময় লাগে। এ কারণে অনেক সময় সকালে পাম্পে তেল না থাকলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়।

মানুষ লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, হঠাৎ করে অতিরিক্ত ভিড় ও চাহিদা বেড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিচ্ছে। তবে তেলের কোনো ঘাটতি নেই।

রেশনিং চালু করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে সবাইকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার আহ্বান জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক ব্যবধান তৈরি হলেই এমন পরিস্থিতি হয়। এটি স্বাভাবিক বিষয়। তবে আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ঈদের সময় দেশে কোথাও তেলের কারণে যানবাহন চলাচলে সমস্যা হয়নি। তাই বর্তমান পরিস্থিতিকেও সংকট হিসেবে দেখার কারণ নেই বলে মনে করেন তিনি।

তেলের দাম বাড়ানোর বিষয়ে মন্ত্রী জানান, এ সিদ্ধান্ত তার মন্ত্রণালয়ের নয়, এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এখতিয়ার।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি