ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৪:০২
অ- অ+

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে, কারণ এই চর্চার ওপরেই সুশাসনের গতি নির্ভর করে।

আজ মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের ‘ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়ে ছিল।

এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। তবে জনগণের চাওয়া দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি